আলাদা আলাদাভাবে মনোনয়ন ফরম নিচ্ছেন ছাত্রদল নেতারা

ঢাবি প্রতিনিধি 
১৮ আগস্ট ২০২৫, ১৫:৪৫আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৫:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ সোমবার (১৮ আগস্ট)। তবে এখনও প্যানেল প্রকাশ করেনি ছাত্রদল। আলাদা আলাদাভাবে ফরম তুলছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সবাইকে ফরম নিয়ে রাখার নির্দেশনা দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে বা পরে প্যানেল ঘোষণা হতে পারে। তবে আজ রাতেও ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন একাধিক নেতা।

ছাত্রদলের প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবি শাখার বেশ কয়েক জনের নাম শোনা যাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের সম্ভাবনা থাকলেও তার আবাসিক হল সংসদের ভিপি হিসেবেই নির্বাচন করার আগ্রহের কথা শোনা গেছে। পাশাপাশি এ পদে নাম এসেছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মেহেদী হাসানেরও। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, দফতর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও ঢাবি শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর নামও প্যানেলে আসতে পারে বলে জানা গেছে।

/আরকে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে