বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চরম অপমানজনক: জাসদ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৪ আগস্ট ২০২৫, ২০:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২০:৩৬

বাংলাদেশ-পাকিস্তান কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক করণে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের ওপর পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী দ্বারা সংঘটিত গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিপরীতে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের ‘দিল পরিষ্কার’ করার বক্তব্য দান ঔদ্ধত্যপূর্ণ এবং বাংলাদেশের জন্য চরম অপমানজনক বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)।

রবিবার (২৪ আগস্ট) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে। 

জাসদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর ‘দিল পরিষ্কার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘৃণাভরে এ বক্তব্য প্রত্যাখান করেছে। 

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের উচিত ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের ওপর পাকিস্তান সরকার ও সেনাবাহিনী দ্বারা সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যার সব দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া। 

এতে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ ঘিরে পাকিস্তানের তৎপরতা ও কথা-বার্তার মধ্য দিয়ে পাকিস্তান এমন একটি ভাব প্রকাশ করছে যে, তারা সাবেক পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করে ফেলেছে। 

জাসদের বিবৃতিতে বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও অশুভ তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। 

পাকিস্তান বাংলাদেশকে তাদের সহজাত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী রাজনীতির একটি যুদ্ধ ক্ষেত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের ভুলে যাওয়া উচিত নয় যে, পাকিস্তানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজিত করেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং গৌরবের সঙ্গে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
বিশ্বকাপের বলসহ ৭০ শতাংশ ফুটবল আসে যে শহর থেকে
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
সর্বশেষ খবর
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ