মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সংগঠিত মব-সন্ত্রাস, সিপিবির ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ২১:৫২আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১:৫২

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি  মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় মুক্তিযুদ্ধের ওপর অনুষ্ঠিত এক আলোচনাসভায় মব-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি, নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে সিপিবি নেতারা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সিপিবির নেতারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর একটি শক্তি সারা দেশে মব-সন্ত্রাস চালাচ্ছে। মুক্তিযুদ্ধবিরোধী একটি চিহ্নিত শক্তি একাত্তর আর চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপর নানাভাবে আক্রমণ হচ্ছে। স্বঘোষিত ‘জুলাইযোদ্ধা’রা আজ মুক্তিযুদ্ধের ওপর অনুষ্ঠিত এক আলোচনাসভায় যেভাবে মব-সন্ত্রাস সৃষ্টি করেছে তা ন্যাক্কারজনক। এরা প্রকৃতপক্ষে চব্বিশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় দেশ পরিচালনায় বাধা সৃষ্টি করছে এবং পরাজিত ফ্যাসিস্টবাহিনীর পূনর্বাসনে কাজ করছে। তারাও ফ্যাসিস্ট সন্ত্রাস চালাচ্ছে। এদেরকে প্রতিরোধ করতে হবে।

নেতারা আরও বলেন, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনও রোডম্যাপের কথা বলেছে। এই অবস্থায় গণতন্ত্রবিরোধী একটি শক্তি প্রকাশ্যে ও অপ্রকাশ্যে নির্বাচন বানচালের নানা অপচেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের অপব্যবহারকারীদের মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করার মাধ্যমে পরাজিত ফ্যাসিস্ট শক্তি যাতে পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়েও দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে সিপিবির নেতারা মগ-সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র মোকাবিলায় সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেছেন, দেশবাসী বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন যে, পুলিশবাহিনী মব-সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আক্রান্ত মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিককে গ্রেফতার করলো। সরকারের এই ভূমিকা মব-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী এবং মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের বিরোধীদের উৎসাহিত করছে এবং সরকার নিরপেক্ষতা হারিয়ে বিতর্কের মধ্যে পড়ছে।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী