ইসির রোডম্যাপ ইতিবাচক: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ২১:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১:৫৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সেটাকে ইতিবাচক হিসেবে দেখছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর এই পতিক্রিয়া জানান দলটির নেতারা।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলিকে প্রাধান্য দিয়ে উপস্থাপিত রোডম‍্যাপ সম্পর্কে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা আশা করেছিলাম কমিশন নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটা মতবিনিময় করবে।

নেতারা বলেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের ব‍্যাপারে দৃঢ় অবস্থান প্রকাশ করলেও জনমনে নির্বাচন নিয়ে একটা সংশয় লক্ষ‍্য করা যাচ্ছে। এর প্রধান কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব‍্যাপারে আস্থাশীল পরিবেশ সৃষ্টি করতে না পারলে গ্রহণযোগ্য নির্বাচন করা কঠিন হতে পারে বলেও মনে করেন তারা। 

তারা বলেন, ভোটারদের সচেতন করার ব্যাপারে প্রটোকল তৈরির উদ্যোগ নিতে আমরা অনুরোধ করেছিলাম। নির্বাচনি প্রচারণার কিছু ব‍্যয়ভার রাষ্ট্র বা নির্বাচন কমিশন নেবে বলে আমরা আশা করেছিলাম, সে ব্যাপারে রোডম‍্যাপে কোনও উদ্যোগ নেই। অথচ কমিশন অবৈধ টাকার ছড়াছড়ি বন্ধের ইচ্ছা ব‍্যক্ত করেছে বারবার। গণঅভ‍্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়ে ভোটারের বয়স ১৭ তে নিয়ে আসার জন্য এবি পার্টিসহ অনেকে প্রস্তাব দিলেও এ ব্যাপারে আমরা কোনও পথ-নকশা দেখলাম না। 

নেতারা আরও বলেন, ভোটের দিন সকাল পর্যন্ত যাদের বয়স ভোটার হওয়ার শর্ত পূরণ করবে তাদেরও তথ‍্য প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা রোডম‍্যাপে থাকলে ভালো হতো। 

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম