জাপা কার্যালয়ের সামনে দ্বিতীয় দফায় সংঘর্ষ, গুরুতর আহত নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৫, ২২:৩৩আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০০:০১

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষে আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নুরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন নেতাকর্মীরা। তার মাথা ফেটে গেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে। এ সময় নুরের কর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন জাপা কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর মাঝখানে পড়ে নুর আহত হন। 

গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিল উজ-জামান বাংলা ট্রিবিউনকে জানান, এ জন্য প্রশাসন দায়ী। হামলায় নুরের মাথা ফেটে গেছে।

এর আগে সন্ধ্যায় প্রথম দফায় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এরপর থেকে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের