কোনও সরকারই যথার্থ শিক্ষানীতি তৈরি করতে পারেনি: জোনায়েদ সাকি

ঢাবি প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ১৪:৩৭আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৪:৩৭

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও শিক্ষকদের রোদে পুড়ে পুলিশের লাঠিপেটা খেয়ে আন্দোলন করতে হয়। কোনও সরকারই যথার্থ শিক্ষানীতি তৈরি করতে পারেননি।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মহাসমাবেশে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন ও অন্যান্য মর্যাদা নিশ্চিতের দাবি জানান জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার বুনিয়াদ। এটিকে গুরুত্ব না দিলে শিক্ষার মেরুদণ্ড ভঙ্গুর হয়ে যায়। কাজেই আমাদের প্রাথমিক শিক্ষায় আলাদা করে গুরুত্ব দিতে হবে। যেকোনও দেশের উন্নতির জন্য শিক্ষা প্রধান মাধ্যম। এই দেশের মানুষ আশা করেছিল, তারা সমান সুযোগ-সুবিধা পাবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থার কায়েম হবে।

তিনি বলেন, শিক্ষকদের বেতন দিয়ে সংসার চলে না। শিক্ষকরা যদি শিক্ষায় মনোনিবেশ না করতে পারেন তাহলে তারা কীভাবে শিশুদের শিক্ষা দেবেন?

এর আগে, শনিবার সকাল থেকেই তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের উপস্থিতিও বাড়তে থাকে। সমাবেশে শিক্ষকরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে– বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ পদোন্নতি এবং উন্নীত ও উচ্চতর স্কেল পৃথকীকরণ।

/আরকে/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী