বিজয়নগরে সড়কে অবস্থান নিয়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ, তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৫, ১৬:৪৪আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৬:৪৪

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন নেতাকর্মীরা। প্রধান সড়কের দুই পাশে অবস্থান নিয়ে সমাবেশ করায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে কাকরাইল থেকে পল্টন ও পল্টন থেকে কাকরাইল পর্যন্ত উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর বিস্তৃতি উত্তরে শান্তিনগর ও দক্ষিণ গুলিস্তান গিয়ে ঠেকেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই মিছিল নিয়ে সেখানে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় তারা জাতীয় পার্টি ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 

সমাবেশে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা। অন্যান্য দলের নেতারাও এতে বক্তব্য রাখার কথা রয়েছে। 

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি