এক সপ্তাহে ৫০ লাখ সদস্য সংগ্রহের লক্ষ্য জাতীয় যুবশক্তির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ১৯:২৫আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৯:২৫

সারা দেশে এক সপ্তাহে ৫০ লাখ সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি। পাশাপাশি যুবকদের অধিকারের প্রতি সচেতন করতে একাধিক কার্যক্রমও পরিচালনা করবে সংগঠনটি।

রবিবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কার্যালয়ে সদস্য সংগ্রহ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মলনে এসব কথা জানান সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

তিনি বলেন, আগামী এক সপ্তাহের সারা দেশের ৮টি বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫টি উপজেলার ৪ হাজার ৫৭৮ ইউনিয়ন থেকে ৫০ লাখ সদস্য সংগ্রহের মাধ্যমে তরুণদের সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তাদের মধ্যে নেতৃত্বের গুনাবলী, উদ্যোক্তা মনোভাব এবং রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সচেতনতা গড়ে তোলা হবে।

এ সময় জাতীয় যুবশক্তির এক সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি তুলে ধরেন তিনি।

কর্মসূচি

৫০ লাখ নতুন সদস্য সংগ্রহ, যুবকদের মধ্যে নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব ও সামাজিক দায়িত্ববোধের উন্নয়ন, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে সংগঠিত করে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করানো।

তারিকুল আরও জানান, যুবশক্তি দেশের নানা অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক সভা, সেমিনার এবং কর্মশালা আয়োজন করবে। এতে যুবকদের নিত্যনতুন দক্ষতা অর্জনের সুযোগ, কর্মসংস্থানের সম্ভাবনা এবং সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

সদস্য সংগ্রহের জন্য নিবন্ধন ও বিভিন্ন সেবা প্রদান করবে সংগঠনটির স্থানীয় কার্যালয় এবং অনলাইনে সদস্যপদ গ্রহণের সুবিধা থাকবে।

তিনি বলেন, যুবশক্তির উদ্যোগে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে যুবসমাজের মধ্যে সংগঠনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে— যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল প্রমুখ।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি