শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেয়নি হেফাজতে ইসলাম: আজিজুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:১২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:১২

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি আমরা দেইনি। গোপালগঞ্জের একজন খতিব দিয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইসলামাবাদী বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছি। শাপলা চত্বরে গণহত্যা ও মোদিবিরোধী আন্দোলনে নিহতদের কথা জুলাই সনদে উল্লেখ করার কথা বলেছি।

নুরের ওপর হামলার বিচার চেয়েছি।

তিনি অভিযোগ করেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগের কর্মকর্তাদের আধিপত্য, তাদেরকে সরাতে হবে।

তিনি বলেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই।

তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি