জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২

জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টি ও ১৪ দল হলো এ দেশে ভারতীয় আধিপত্যবাদের অ্যাজেন্ট এবং আওয়ামী লীগের দোসর।’

রবিবার (১৪ সেপ্টেম্বর) পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মামুনুল হক এসব কথা বলেন। জুলাই সনদের কার্যকর বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘এখন আবার এদের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয়। আমরা পুনর্ব্যক্ত করছি- জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’

গতকাল শনিবার মজলিস থেকে জানানো হয়, ৮টি দল এই দাবি আদায়ে যুগপৎ কর্মসূচি দেবে। পরে বিকালে এবি পার্টি ও এনসিপি এই প্রক্রিয়ায় নেই বলে বিবৃতি দেয়।

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগুজে, অকার্যকর লেখায় পরিণত করা যাবে না। যেকোনো মূল্যে জুলাই সনদকে কার্যকর করতে হবে। এটি আগামী সংসদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। অতীত অভিজ্ঞতা বলে, ক্ষমতায় গিয়ে সবাই ক্ষমতার বাইরে থাকা অবস্থার প্রতিশ্রুতি ভুলে যায়- ৭২-এর বিশেষ ক্ষমতা আইন তার জ্বলন্ত উদাহরণ। সুতরাং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের জন্য অধ্যাদেশ, রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণা কিংবা অন্য যেকোনো কার্যকর প্রক্রিয়া গ্রহণ করতে হবে।’

মামুনুল হক জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি তে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন। তিনি বলেন, ‘এককক্ষ সংসদ ব্যবস্থা ক্ষমতার একচেটিয়া আধিপত্য সৃষ্টি করে। এজন্য সংসদে উচ্চকক্ষ দরকার। জাতীয় ঐকমত্য কমিশনে এ ব্যাপারে সব দলই একমত পোষণ করেছে।’

তিনি উল্লেখ করেন, ‘পিআর ছাড়া উচ্চকক্ষ গঠিত হলে তা কেবল বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ হবে।’

দাবি আদায়ে মামুনুল হক কয়েকটি কর্মসূচি দেন। এগুলো হচ্ছে ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল; ১৯ সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল; ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

/এসটিএস/এমএইচআর/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি