‘ভারতের আশীর্বাদ নিয়ে আর কোনও দল ক্ষমতায় আসতে পারবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নানা কারণে বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করেছে। ভারতের আশীর্বাদ নিয়ে আর কোনও দল ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, জনগণের বিপক্ষে গিয়ে এজেন্সির হাত ধরে কারও ক্ষমতায় যাওয়ার স্বপ্নও পূরণ হবে না। জনগণ সবকিছুর জবাব চাইবে। পিঠ বাঁচিয়ে রাজনীতি করার সুযোগ নেই।

নিউ ইয়র্কে এনসিপির সচিব আখতার হোসেনের ওপর হামলা, অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও আওয়ামী লীগের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ।

ভারতীয় একটি গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের বিষয়ে সারজিস বলেন, আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল। আমরা পরোক্ষভাবে কথা বলা পছন্দ করি না। ভারত ও আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে বিএনপি ক্ষমতায় আসতে চায় কিনা। সেটা বিএনপিকে পরিষ্কার করতে হবে।

সারজিস বলেন, যারা টাকা ও ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে, তারা এখন এমন কথা বলে—যা মুখে উচ্চারণ করা যায় না।  স্বৈরাচারের দোসরদের কাছে জানতে চাই, আপনার  মা, বোন ও মেয়েকে এ ধরনের গালি দিলে সমর্থন করেন কিনা? যারা দেশ ও বিদেশে আমাদের মা-বোনদের গালি দিয়েছে, তাদের মনে রাখতে হবে, আমাদের নারীরা আগামীতে তাদের বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির ও মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের