জুলাই অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত আপ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬

জুলাই আন্দোলনের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে একক বা যৌথ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

সভায় অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া আপ বাংলাদেশের সাংগঠনিক বিস্তৃতি, মহানগর, জেলা কমিটির কার্যক্রম পর্যালোচনা, নির্বাচন ও জোট গঠন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট জেলা ও মহানগর কমিটি গঠন এবং উপজেলা-থানা কমিটি গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি হত্যাকাণ্ডের শিকার বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আগামী ৭ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। 

এ সময় ডাকসু-জাকসুতে আপ বাংলাদেশের বিজয়ী প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নতুন সদস্যদের সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। আহ্বায়ক, সদস্য সচিবসহ চতুর্থ সাধারণ সভায় উপস্থিত ছিলেন— আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সংগঠক নাঈম আহমাদসহ  কেন্দ্রীয় কমিটির ৬১ জন সদস্য।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে ফের কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা