নিউইয়র্কে আখতারের ওপরে হামলা

বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে এনসিপির স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৯

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর  হামলা ও হেনস্তার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের  বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে লিখিত স্মারকলিপি দিয়েছে দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিচারের ক্ষেত্রে ধীর গতি প্রবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে। প্রবাসীরা এবং প্রবাসী সংগঠনগুলো এ হামলার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার জোর দাবি জানায়।

স্মারকলিপিতে তিনটি দাবি উত্থাপন করা হয়— বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউইয়র্ক শহরের সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানো, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করা এবং সফরের পরবর্তী অংশে প্রত্যেক সফররত নেতার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এনসিপির প্রবাসী উইং ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়,  ২৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (পলিটিক্যাল) ও হেড অব চ্যান্সেরি শেখ মোশাররফ শরীফের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অপরদিকে নরওয়েতে বাংলাদেশ দূতাবাস না থাকায় সুইডিশ দূতাবাসের মাধ্যমে ই-মেইলে স্মারকলিপি জমা দেওয়া হয়। যা কনস্যুলার বিভাগ উচ্চ পর্যায়ে পাঠিয়েছে।

একই দিনে ফিনল্যান্ডে সুইডিশ দূতাবাসের মাধ্যমে ই-মেইলে স্মারকলিপি জমা দেন প্রবাসী নেতারা। রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ ও কনস্যুলার বিভাগ তা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান।

২৪ সেপ্টেম্বর পর্তুগালে রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, ইতালির রোমে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ওয়েলফেয়ার) আসিফ আনাম সিদ্দিকী এবং ফার্স্ট সেক্রেটারি (রিাজনৈতিক) মর্জুক ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন। একই দিনে অস্ট্রেলিয়ায় তাইমা রহমান, ইতালির মিলানোর ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সেরি এমডি শরিফুল ইসলামকেও স্মারকলিপি দেওয়া হয়। পর দিন ২৬ সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি গ্রহণ করেন ফার্স্ট সেক্রেটারি বিশ্বজিৎ দেবনাথ।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময়  হামলার শিকার হন আখতার ও তাসনিম জারা। এসময় আখতারের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী