নির্বাচনের জন্য ৫৬ প্রার্থীকে নাগরিক ঐক্যের প্রাথমিক বাছাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৫, ১৫:১৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৫:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থিতার জন্য প্রাথমিক বাছাই নিয়ে আলোচনা হয়। ইতোমধ্যে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে ৫৬ জনের তালিকা অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ অক্টোবর) দলের যুগ্ম সাধারণ সম্পাদক  সাকিব আনোয়ার এ তথ্য জানান।

বৈঠকে ফিলিস্তিনিদের সহায়তার জন্য গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌযানগুলোকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।

অবিলম্বে আটক মানবিক সহায়তাকারীদের মুক্তি এবং গাজায় সহায়তা পৌঁছানোর দাবি জানানো হয়।

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বন্ধ, গাজায় গণহত্যা এবং অবরোধ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক সমর্থন তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নেতারা।

বৈঠকে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা সাকিব আনোয়ার এবং এস এম এ কবীর হাসানকে সর্বসম্মতিক্রমে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি