সীমান্তের ওপারের শক্তির কারণেই জুলাই সনদ নিয়ে একমত হওয়া যাচ্ছে না: মঞ্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ১৯:৩৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৯:৩৫

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘সীমান্তের ওপারের শক্তির কারণেই জুলাই জাতীয় সনদ নিয়ে ঐকমত্য হচ্ছে না। তাই বিষয়টি নিয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ এ বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সংবিধান আদেশ বা অধ্যাদেশ যেভাবেই হোক বিষয়টি নিয়ে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছতে হবে। কারণ জনগণ দ্রুত সিদ্ধান্ত দেখতে চায়।’

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

মঞ্জু অভিযোগ করেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে গণভোট সংসদ নির্বাচনের আগে হবে না। ভোটের দিন যে হবে সে বিষয়টিতেও এখনও একমত হতে পারেনি দলগুলো। এ সংক্রান্ত দুই পক্ষের মধ্যে স্পষ্ট দ্বিমত দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপি নিজেদের সরকারের অংশ মনে করে। আমরা মনে করি তাদের কারণে একমত হওয়া যাচ্ছে না। এ ব্যাপারে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। জনগণ ঐকমত্য চায়। সংবিধান আদেশ বা বিশেষ আদেশ যেভাবেই হোক।’

তিনি বলেন, ‘কোনও বিষয়ে কারও দ্বিমত থাকলে, জনগণ থার্ড আম্পায়ার হিসেবে সিদ্ধান্ত নেবেন। আমরা মনে করি, গণভোট সাধারণ নির্বাচনের আগে বা পরে নেওয়ার ক্ষেত্রেও আমাদের আপত্তি নেই।’

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি