অন্তর্বর্তী সরকারও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে: সামান্তা শারমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ১৮:৪০আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৮:৪০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, এ সরকারও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, শিক্ষকদের বেতন-ভাতার জন্য দাঁড়াতে গেলেই শুনতে হয় সরকারের কাছে টাকা নাই।

জাতীয়করণের আশায় এবং মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। তাদের অবস্থানের কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় প্রায় ছয় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। বেলা আড়াইটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে একটি পুলিশ দল আন্দোলনরত শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয়। এরপর পুলিশ কর্মসূচিতে বাধা দেয় এবং শিক্ষক-কর্মচারীদের রাস্তা থেকে সরাতে লাঠিপেটা করে। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়ে।

এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ কয়েকজনকে প্রিজনভ্যানে নিয়ে যায়। পুলিশের বাধার মুখে শিক্ষকরা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

শিক্ষকদের অন্য দাবিগুলো হলো– শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

/এসএন/আরকে/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী