‘নোট অব ডিসেন্টে পরিষ্কার ধারণা না থাকায় সইয়ের বিষয়টি বিবেচনাধীন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৫, ২১:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২১:৩৫

জুলাই সনদের বাস্তবায়ন কীভাবে এবং নোট অব ডিসেন্ট নিয়ে পরিষ্কার ধারণা না থাকায় এতে সইয়ের বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আখতার বলেন, জুলাই সনদ গঠনে এনসিপি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছে। আমরা ঐকমত্য তৈরিতে কাজ করেছি। আমরা সনদের আইনি ভিত্তি এবং তার অধীনে জাতীয় নির্বাচন চেয়েছিলাম।

তবে জুলাই সনদ বাস্তবায়নে কোনও পরিষ্কার ধারণা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আদেশ, গণভোট এবং সংসদকে সাংবিধানিক ক্ষমতা দিতে হবে। কিন্তু সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ করা হয়নি। নোট অব ডিসেন্ট বাস্তবায়ন কীভাবে তাও খোলাসা করা হয়নি। আদেশটা কেমন হবে, তাও খোলাসা নয়। সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ হয়। এটি প্রধান উপদেষ্টার জারি করা আদেশ হতে হবে।

গণভোটের প্রশ্নেও অস্পষ্টতা আছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদকে টেকসই করার দাবি জানিয়ে তিনি বলেন, শেষ মুহূর্তে শঙ্কা তাড়িয়ে বেড়াচ্ছে, বাস্তবায়ন প্রক্রিয়া খোলাসা না করে জুলাই সনদ টেকসই করা সম্ভব কিনা। অস্পষ্টতা থাকলে অর্জন অনিশ্চিত থেকে যাবে।

তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং সরকার দৃঢ় ভূমিকা রাখলে সংকট কাটতে পারে বলে মনে করেন এনসিপির সদস্য সচিব।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী