‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ১৬:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৮:০৬

আসন্ন জাতীয় নির্বাচনে উপদেষ্টাদের অংশগ্রহণের পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি, হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার গঠনের পর চুক্তি ভঙ্গ করে অনেক উপদেষ্টা নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ‘জাতীয় নাগরিক জোট’।

এতে তারেক রহমান বলেন, উপদেষ্টারা যদি নির্বাচনে আসতে চান, তবে আগে পদত্যাগ করে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে। জনগণের আন্দোলনের ফসল কেউ ভাগাভাগি করতে পারবে না।

তিনি আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে লন্ডনের মিটিংয়ে নাকি ছাত্র উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের শর্ত দেওয়া হয়েছিল। এর মানে কি তাদের এমপি বানানোর পরিকল্পনা চলছে? উপদেষ্টারা কি শেখ হাসিনার মতো হতে চান? শেখ হাসিনা যেমন নিজেই নির্বাচনের আয়োজক ও প্রার্থী, তারাও এখন সেই পথেই হাঁটছেন।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন বলেন, একদল নেতা বলেন, ভারত আমাদের বন্ধু। কিন্তু যে দেশ ফেলানিকে ঝুলিয়ে রাখে, সীমান্তে আমাদের মানুষ হত্যা করে, তারা বন্ধু হতে পারে না। উপদেষ্টাদের বলবো, আপনারাও যদি ভারতপ্রীতি করেন, শেখ হাসিনার মতো আপনাদেরও পতন হবে।

সভাপতির বক্তব্যে জিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।

বিক্ষোভে বেকার মুক্তি পরিষদের চেয়ারম্যান আতিক রাজা, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী