জুলাই সনদ রাজনৈতিক দর কষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে: আপ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৮ আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৮

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেছেন, জুলাই সনদ ছিল জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন। কিন্তু তা এখন রাজনৈতিক দর কষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫’ নিয়ে দুটি প্রশ্নে গণভোট করতে হবে। কারণ জনগণের মতামত যাচাইয়ের একমাত্র গণতান্ত্রিক পথ হলো গণভোট।’

তিনি জানান, দলের প্রস্তাব অনুযায়ী, গণভোটে থাকবে দুটি পৃথক ব্যালট। প্রথম ব্যালটে অন্তর্ভুক্ত থাকবে এমন সংস্কার প্রস্তাব, যেগুলোর বিপক্ষে চার বা তার কম রাজনৈতিক দল ‘‘নোট অব ডিসেন্ট’’ দিয়েছে। দ্বিতীয় ব্যালটে থাকবে পাঁচ বা ততোধিক দলের আপত্তি থাকা প্রস্তাবগুলো।’

সংবিধান সংস্কার পরিষদের ২৭০ দিনের মেয়াদকে সমর্থন জানিয়ে আপ বাংলাদেশ আরও প্রস্তাব করে, গণভোট যেন আগামী জাতীয় নির্বাচনের দিনেই আয়োজন করা হয়। জুলাই সনদকে রাজনৈতিক দর কষাকষির নয়, জনগণের ইচ্ছার দলিল হিসেবে বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে যেন কোনও পক্ষ ধোয়াশা সৃষ্টি না করে। কেউ যেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে না পারে এ বিষয়ে দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
সর্বশেষ খবর
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই