বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই গডফাদার: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৫, ১৯:৫৫আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ২০:৪৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক। অধিকাংশই গডফাদার। আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা কিছু ভালো প্রার্থী দেবে। কিন্তু দেখা গেলো কৌশলে ছাত্রদল ও যুবদলসহ তরুণদের খারিজ করা হয়েছে। তাদের আমাদের দলে স্বাগত জানাই।’

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক দেশে আসছেন শুনে খুশি হলাম। আরও আগেই আশা উচিত ছিল। আমরা একসঙ্গে বসতে চাই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করাকেও অভিনন্দন জানাই।’

খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ‘এখন বিএনপির গণতন্ত্র একমাত্র ব্যক্তিত্ব বলতে তাকেই বুঝি। গণঅভ্যুত্থান না হলে হয়তো তিনি নির্বাচন করার সুযোগ পেতেন না। তাই জুলাই অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া উচিত।’

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। এখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের কোনও সুযোগ নেই। এমনটি চেষ্টা করা হলে ছাত্রসমাজ আবারও মাঠে নামবে। সনদ বাস্তবায়ন আদেশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘একটি-দুটি আসন দিয়ে ছোট দলগুলোর নিজস্বতা নষ্ট করতে চায় বড় দু-একটা দল। আমরা মনে করি প্রত্যেকটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। কোনও বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করলে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘আমরা বিএনপি ও জামায়াতকে ভয় পাইনি। জনগণের পক্ষে আমাদের অবস্থান। বিএনপি ও জামায়াত বিভিন্ন সুবিধা আদায় করার প্রতিযোগিতা করছে। সরকারকে এই দুটি দলকে বোঝাতে হবে।’

/এমকে/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী