নিবন্ধন না পেয়ে ইসির সামনে আমরণ অনশনে আমজনতা’র তারেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৫আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় নিজেদের দল ‘আমজনতার দল’ না গেটের সামনে আমরণ অনশনে বসেছে দলটির সদস্য সচিব তারেক রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলের নিবন্ধন নিয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের ব্রিফিংয়ের পর বিকাল চারটার দিকে প্রধান ফটকের সামনে আমরণ অনশনের বসেন তারেক রহমান। 

তারেক রহমান বলেন, ‘‘আমাদের দলের নিবন্ধন হয়নি বলে এখানে অনশনে বসেছি। এখন আমরা কোর্টে যাবো নাকি করবো জানি না, মাথা কাজ করে না। ওনারা (ইসি) কী চায় আমাদের বলেও না, আমরা বুঝিও না। এদের কাছে গেলে পিএস দিয়ে বিদায় করে দেয়। বলে যে, স্যার নিবন্ধন নিয়ে কোনও কথা বলবেন না।’’

তিনি বলেন, ‘‘আমদের যে শর্তগুলো দিয়েছে— আমরা চেষ্টা করেছি, আমাদের জায়গা থেকে পূরণ করার জন্য। কিন্তু আমরাতো ছোট দল, এত টাকা কই পাবো? আমাদের টিনের ঘর, বেড়ার ঘর পছন্দ হচ্ছে না তাদের। তো এই আর কী, রিজেক্ট করলো।’’

মঙ্গলবার তিনটি দলের নিবন্ধন চূড়ান্ত করেছে ইসি জানিয়ে তারেক বলেন, ‘‘ডেসটিনি কবে থেকে রাজনীতি করে, বলেন? জেল থেকে এসে আবার যেন জেলে যেতে না হয়, তাই দল খুলেছে। তাকে নিবন্ধন দিয়েছে। আমরা রাজনীতিটা করি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের তো টাকা নাই। ডেসটিনি কোম্পানিকে নিবন্ধনের তালিকায় নাম লিখছে, এইটাই এদের কোয়ালিটি। এমএলএম ব্যবসায়ীদের সঙ্গে এদের যোগসাজশ।’’

কতদিন অনশনে থাকবেন জানতে চাইলে তারেক বলেন,  ‘‘আছি এখানে। আর কোনও পদক্ষেপ নাই। অনশনে আছি, যতক্ষণ সমাধান না হচ্ছে। যতক্ষণ দম আছে।’’

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে আগামীকাল (বুধবার) পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি