নিবন্ধন পাচ্ছে আলোচিত ডেসটিনির রফিকুল আমীনের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৫, ১৯:১৪আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ২০:৪১

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে আলোচিত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের গড়া বাংলাদেশ আম জনগণ পার্টিকেও নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।  

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার ঘোষণা করেন।

এদিকে দলটিকে নিবন্ধন দেওয়ার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন নিবন্ধন তালিকা থেকে ছিটকে পড়া আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে, ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেলো ডেসটিনি। আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য।

নিজেদের দল ‘আমজনতার দল’ ইসির নিবন্ধন তালিকায় না থাকায় নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেছে তারেক রহমান। এসময় তিনি বলেন, ডেসটিনি কবে থেকে রাজনীতি করে বলেন? জেল থেকে এসে আবার যেন জেলে যেতে না হয় তাই দল খুলেছে। তাকে নিবন্ধন দিয়েছে। আমরা রাজনীতিটা করি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের তো টাকা নাই। ডেসটিনি কোম্পানিকে নিবন্ধনের তালিকায় নাম লিখছে, এইটাই এদের কোয়ালিটি। এমএলএম ব্যবসায়ীদের সঙ্গে এদের যোগসাজশ।

উল্লেখ্য, ডেসটিনি বাংলাদেশের একটি আলোচিত প্রতিষ্ঠান, যার বিরুদ্ধে গ্রাহক টাকা আত্মসাৎ করাসহ নানা অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কারামুক্তি পান।

ডেসটিনি-২০০০ লিমিটেড পণ্যগুলো এমএলএম পদ্ধতিতে সরাসরি বিক্রয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতো। এই পদ্ধতির ব্যবসার মাধ্যমে চার হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচার করে বলে সে সময় গণমাধ্যমে এসেছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগের সরকারে আমলে করা মামলায় রফিকুল আমীনকে কারাভোগ করতে হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও আদালতের নির্দেশে ডেসটিনির সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব স্থবির করে রাখা হয়। ফলে সে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

চলতি বছর ১৭ এপ্রিল বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে প্রথমে দল গঠন করেন রফিকুল আমীন। পরবর্তী আম জনতার দলের আপত্তির মুখে পরবর্তী সময়ে নামটি পরিবর্তন করা হয়। দল গঠনের দিনই ডেসটিনির ক্ষতিগ্রস্ত গ্রাহকরা নির্বাচন ভবনের সামনে এসে মানববন্ধন করেন। 

তাদের একজন মুহিবুব জামান বলেন, আমি ১০ হাজার টাকার গাছ কিনেছিলাম। তারপর আর কোনও আপডেট পাইনি। এখন সেই কোম্পানিও নেই, গাছেরও কোনও খোঁজ নেই। যেই ব্যক্তি তার সহকর্মীদের অংশীদারত্ব নিয়ে বাটপারি করেছে, আমানত রক্ষা করতে পারেনি, তার হাতে দেশকে কী করে আমানত হিসেবে দেওয়া যাবে? এই দল নিবন্ধন পেলে স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।

ইসি সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

আইন অনুযায়ী, পরবর্তী প্রক্রিয়ায় দাবি আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি দেবে ইসি। এতে কোনও আপত্তি না আসলে বা আপত্তি আসলে তা নিষ্পত্তির পর সনদ দেবে নির্বাচন কমিশন।

/এএজে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি