এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু, সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৫, ১৮:৫০আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৮:৫০

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৫ নভেম্বর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি।

পাটওয়ারী জানান, তিন প্রক্রিয়ায় মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এর মধ্যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা অনলাইনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমেও ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। 

তিনি আরও জানান, মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। তবে কেউ চাইলে এর বেশিও দিতে পারেন। আর জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এই ফরমের মূল্য দুই হাজার টাকা। সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম আদিব ও ডা. তাসনিম জারাসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের