কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যুবশক্তির নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৬ নভেম্বর ২০২৫, ২১:১৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ২১:১৯

রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির নেতারা। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সংগঠনের সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে যুবশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ডা. জাহেদুল ইসলাম ফায়ার সার্ভিস কর্মী এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। তিনি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

যুবশক্তি সূত্রে জানা গেছে, এই আগুনে সংগঠনের বনানী থানার তিন কর্মীর বাসাও পুড়ে গেছে। নেতারা তাদের পরিবারের সঙ্গেও দেখা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, কেন্দ্রীয় সংগঠক শাকিল আহমেদ অলক, রাফায়েত রোমান, আরিফ মুন এবং বনানী থানার নেতাকর্মীরা।

/এমকে/এম/
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ