কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি জোনায়েদ সাকি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৯ নভেম্বর ২০২৫, ১৮:২৯আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৮:২৯

রাজধানীর কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেকের খাবার, থাকার জায়গা, কাপড়, টয়লেট ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) কড়াইল বস্তিতে স্থাপিত দলের স্বেচ্ছাসেবী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা বিতরণের সময় একথা বলেন তিনি।

জোনায়েদ সাকি জানান, কড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবী ক্যাম্প স্থাপন করে ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে গণসংহতি আন্দোলন। স্থানীয় তরুণ ও দলের নেতাকর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবীদের একটি দল বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ শুরু করেছেন।

তিনি জানান, আজ তার দলের পক্ষ থেকে ৩০০ পরিবারের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে।

এ সময় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, মনিরুল হুদা বাবন, লুৎফুন্নাহার সুমনা, তাহসিন মাহমুদসহ দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

/এএইচএস/এম/
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ