নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি ইসলামী আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৬, ১৫:০১আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৫:৩১

রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদসহ পুরো কমিশনের পদত্যাগ দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি।
দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সংবাদ সম্মেলনে বলেন, দুই দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এ নির্বাচনে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, ভোট ডাকাতি হয়েছে। সুষ্ঠু নির্বাচন দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। নির্লজ্জ-বেহায়া প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনের পদত্যাগ দাবি করছি আমরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দুই দফা ইউপি নির্বাচনের নামে যা ঘটছে, তা নির্বাচনের নামে জঘন্য তামাশা। বিবেকবান মানুষ একবাক্যে স্বীকার করবে, এই নির্বাচন একদলীয় সরকারের নজিরবিহীন একদলীয় নির্বাচন।
অনুষ্ঠিত দুই দফা নির্বাচনে ভোট ডাকাতি ও সরকারি দলের তাণ্ডব হয়েছে দাবি করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মূলত ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন একদলীয় প্রহসনের নির্বাচনের পর থেকে দেশে যতগুলো নির্বাচন হয়েছে এর একটি নির্বাচনও সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি। ক্ষমতাসীন সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনি উৎসবের পরিবর্তে নির্বাচনি তাণ্ডব চালাচ্ছে। দেশের কোথাও  সুষ্ঠু নির্বাচনের কোনও পরিবেশ ছিল না।

ক্ষমতাসীনরা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে পাপ করেছে এর পরিণতি একদিন তাদের ভোগ করতে হবে উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, বর্তমান নির্লজ্জ নির্বাচন কমিশনকে কেউ ক্ষমা করবে না। এখনো আমাদের প্রত্যাশা- আগামী চার পর্বের ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। জনগণ নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাক। জনগণকে তাদের ভোট দিতে দিন, নয়তো জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, সেক্রেটারি আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ।

/সিএ/এমএম/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি