শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগদানে বাংলাদেশ এলডিপি বিলুপ্ত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগদানে দল বিলুপ্ত হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ এলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম.এ. বাশার।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ এলডিপি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা চেয়েছিলাম এ দেশে বিশ্বাসঘাতকতা নয়, আদর্শ টিকিয়ে রাখার রাজনীতি ফিরিয়ে আনতে। সেই পথ থেকেই আমরা কখনও সরে যাইনি। 

এম.এ. বাশার জানান, শুরুতে আব্দুল করিম আব্বাসীকে চেয়ারম্যান ও মহাসচিব করা হয় শাহাদাত হোসেন সেলিমকে। তবে ২০২৪ সালে চেয়ারম্যান আব্দুল করিম আব্বাসী বয়সজনিত কারণে দলীয় প্রধানের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় শাহাদাত হোসেন সেলিমকে চেয়ারম্যান করা হয়। এতদিন আমরা তার নেতৃত্বেই কাজ করে আসছি। তবে দুঃখজনকভাবে দলের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আমাদের সঙ্গে কোনও ধরনের আলোচনা ছাড়াই নিজের ব্যক্তিগত ইচ্ছায় গত ৮ ডিসেম্বর বিএনপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি এলডিপিকে বিলুপ্ত ঘোষণা করার কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি দল বিলুপ্ত করার ক্ষমতা কোনও ব্যক্তির নেই। যে দলে শত শত নেতাকর্মী আছে, যারা প্রাণ দিয়ে আদর্শ ধরে রেখেছে—সেই দলকে একজন মানুষ বিলুপ্ত করার ক্ষমতা রাখেন না। শাহাদাত হোসেন সেলিম যে চিন্তা-চেতনা থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, সেটার জন্য তার প্রতি আমাদের সহানুভূতি থাকবে। তবে বাংলাদেশ এলডিপি তার জায়গাতেই আছে। যতদিন বাংলাদেশে জাতীয়তাবাদের একজন মানুষও বেঁচে থাকবে, ততদিন এ দল থাকবে।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী