নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করতে হবে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ০১:১৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১৬

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। অন্যথায় আগামী সংসদেও রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে। জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবে না।’

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসছে, জনমনে সংশয়, উদ্বেগ এবং আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার প্রচারণা, সভা সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা সংঘঠিত হচ্ছে তা রীতিমত আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতিরই প্রমাণ। কোনও কোনও এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া চলেছে। গোলাগুলির মতো ঘটনাও ঘটে চলেছে।’

তিনি অভিযোগ করেন, ‘একেকজন প্রার্থী ইতিমধ্যে হাজার হাজার বিলবোর্ড, ফেস্টুন সাঁটিয়ে কোটি কোটি টাকাও খরচ করেছে। নানা রকম লোভ, প্রলোভন দেখিয়ে, অগ্রীম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করে ভোটের আগেই বেশুমার টাকা খরচ করে ফেলেছে। এই পরিস্থিতি চলতে থাকলে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন গুরুতর ঝুঁকির মধ্যে পড়বে।’

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়ন ফর্ম দেওয়া শুরু হবে। পার্টির কেন্দ্রীয় দফতর থেকে তা সংগ্রহ করা যাবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী। আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ,  সংগঠক মোহাম্মদ সালাউদ্দিন, যুবরান আলী জুয়েল, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

/এমকে/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি