ওসমান হাদিকে গুলি: জড়িতদের গ্রেফতারে ডাকসুর আলটিমেটাম

ঢাবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২

শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত এবং নির্দেশদাতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন ডাকসু নেতারা।

ডাকসুর সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত এবং নির্দেশদাতাদের গ্রেফতার করতে হবে। তাদের বিচার কার্যকর করতে হবে শিগগিরই।

তিনি বলেন, যারা এ ধরনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করতে পারেলে অন্তর্বর্তী সরকার জনতার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হবে।

ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের শনাক্ত করা না হয়, এর পেছনে যে রাঘববোয়াল আছে তাদের গ্রেফতার করা না হয়, তবে বাংলাদেশে দাবানল জ্বলবে।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের কত দ্রুত আপনারা (প্রশাসন) গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারেন, এর মধ্য দিয়ে প্রমাণ হবে আপনি জুলাইয়ের পক্ষে আছেন নাকি এখনও বিগত ফ্যাসিবাদের সাফাই গেয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

/আরকে/
সম্পর্কিত
হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান, ঢাবি ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ
হাম পরিস্থিতি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি, সপ্তাহ বিলম্বে ঢামেকে স্থাপন 
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি