নির্বাচনে বিএনপির সমর্থন পাচ্ছেন গণতন্ত্র মঞ্চের তিন নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ডিসেম্বর ২০২৫, ২০:০৫ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫

বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের তিন শীর্ষ নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন— এমন আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলগুলোর পৃথক পৃথক বৈঠকের পর নেতাদের সঙ্গে আলাপকালে এ আভাস পাওয়া গেছে।

মঞ্চের প্রভাবশালী একাধিক নেতা জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে আনুষ্ঠানিক সমর্থন দেবে বিএনপি। এমন আশা করছেন নেতারা।

এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্না বগুড়া-২, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে জানান, তাকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। বলেন, ‘তাদের কমান্ড আমাদের দলের শীর্ষ নেতাকে আসন ছাড় দিতে রাজি হয়েছে।’

একই কথা জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আমাদের দল থেকে আমাকে ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। আমরা তা ইতিবাচক হিসেবে নিয়েছি।’ 

তিনি বলেন, ‘আমাদের মঞ্চের শীর্ষ নেতাদের বিষয় বিএনপি নীতিগত এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। আমরা আমাদের মঞ্চের বৈঠক করে এ বিষয়ে বিএনপিকে জানাবো।’

অবশ্য এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) আসন বণ্টনের বিষয়ে আরেক জোট সঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না: অমিত
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
সর্বশেষ খবর
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের