ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে রক্ষার আহ্বান ইসলামী গণতান্ত্রিক পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টারে হামলার ঘটনার মধ্য দিয়ে সরাসরি গণতন্ত্র ও মুক্তমতকে আক্রমণ করা হয়েছে। গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অবস্থার মোকাবিলা করতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যান এম এ আউয়ালের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের আলোচনায় তিনি দলের এ অবস্থান ব্যক্ত করেন।

তিনি বলেন, ইসলামী গণতান্ত্রিক পার্টি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। তরুণ এই নেতার হত্যার সুষ্ঠু তদন্ত ও সুবিচারের দাবি জানাই। পাশাপাশি তার মৃত্যুকে কেন্দ্র করে দেশের দুই প্রধান সংবাদপত্রে হামলার নিন্দা জানাই।

এম এ আউয়াল বলেন, ইসলামী গণতান্ত্রিক পার্টি মনে করে, রাজনৈতিক কোনও নেতার হত্যাকাণ্ডের বিচারের দাবি ও তার মর্যাদার প্রতি মনোযোগ না দিয়ে মুক্তমতের ওপর হামলার ঘটনা প্রমাণ করে— এর পেছনে বাংলাদেশবিরোধী চক্রান্ত রয়েছে।

দেশকে নতুন করে অস্থির করে তোলার পেছনে ষড়যন্ত্র আছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই হামলা। আমরা অত্যন্ত বিচলিতবোধ করছি, সরকার এখনও পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি বলেন, ময়মনসিংহে একজন সনাতন ধর্মাবলম্বীকে প্রকাশ্যে জীবন্ত পিটিয়ে মেরা ফেলা হয়েছে। কিন্তু এ বিষয়ে সরকার প্রধানের কোনও অবস্থান দেখা যায়নি।

দেশকে রক্ষা ও জনগণকে সুষ্ঠু নেতৃত্ব দিয়ে আগামী দিনে শান্তি নিশ্চিতে বিএনপিসহ সব গণতান্ত্রিক শক্তির প্রতি তিনি আহ্বান জানান।

আলোচনায় দলের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে