নির্বাচনে অংশ নেবে না ইসলামী গণতান্ত্রিক পার্টি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি। দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তার দলের পক্ষ থেকে কোনো মনোনয়ন জমা দেওয়া হবে না।

শুক্রবার (২ জানুয়ারি) দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। 

এম এ আউয়াল বলেন, “আমাদের দল ইসলামী গণতান্ত্রিক পার্টির যারা মনোনয়নপত্র দাখিল করা থেকে বিরত থাকছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারাদেশের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও সরকার কোনওভাবে সমান মাঠ তৈরি করতে পারেনি।” 

তিনি দাবি করেন, “আমার সংসদীয় আসন লক্ষ্মীপুর-১। এই এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীর ত্রাসের কারণে আমার অনুসারীরা কার্যক্রমই শুরু করতে পারেনি। পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করে নির্বাচনবিধি ভঙ্গ করে কুৎসা, ঘৃণা ছড়ানো হচ্ছে। ব্যক্তিগত বিষয়, ষড়যন্ত্রমূলক স্বাভাবিক আইনি কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রার্থীদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অথচ স্থানীয় প্রশাসন নির্বিকার।” 

তিনি বলেন, “নির্বাচনের প্রচারণায় নামার আগে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের ব্যবহার করে সুনির্দিষ্ট একটি দলের প্রার্থীরা চরিত্র হননও করছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ও নির্বাচনি পরিবেশের অনুপস্থিতির কারণে ইসলামী গণতান্ত্রিক পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।’ 

ইতিহাসে জনগণ এই নির্বাচনের পরিবেশ ও সরকারের ভূমিকাকে নতুনভাবে চিহ্নিত করবে বলেও তিনি মন্তব্য করেন। 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে