ঠুনকো কারণে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে : গণসংহতি আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৬, ২৩:০৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ২৩:০৯

বিভিন্ন কারণে সারাদেশে ৩৩৮ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। রাজনৈতিক দলটির দাবি, তুচ্ছ ও ঠুনকো কারণে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করে রাজনৈতিক দলটি। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার কথা বলছে তারা।

দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংহতি আন্দোলন দু’জন প্রার্থী সেন্টু আলী এবং গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ফাতেমা রহমান বীথির মনোনয়ন তুচ্ছ ও ঠুনকো কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে। একইসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা, মিজানুর রহমান, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ সারাদেশে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। বিশেষ করে সারাদেশে ৩৩৮ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচন কমিশনের এ ধরণের আচরণ কোনোভাবে কাম্য নয়।

এতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার, সংস্কার, নির্বাচনের পথরেখা সফল করার অন্যতম ধাপ হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই নির্বাচন। এই নির্বাচনে দেশের সব ফ্যাসিবাদবিরোধী শক্তির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

/এসটিএস/এমকে/এবিএম
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি