হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে অসন্তোষ ইনকিলাব মঞ্চের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৬, ১১:২৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:২৫

শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, একজন ওয়ার্ড কমিশনার নাকি হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে। তার নির্দেশে ফয়সাল করিম মাসুদ খুন করেছে। এই গল্প তো পাগলেও বিশ্বাস করবে না। এই হত্যার পেছনে একটা পুরো চক্র সক্রিয়। সেখানে রাষ্ট্রীয় ছায়া আছে, রাষ্ট্রযন্ত্র আছে। অথচ চার্জশিটে তাদের নাম নেই। যেই চার্জশিটে মূল চক্র নেই, আমরা সেটা মানি না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের।

আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বিচার নিশ্চিতের বার্তা দিয়েছি। কিন্তু চার্জশিট দেখে বুঝেছি, সরকার আমাদের বার্তা আমলেই নেয়নি। তারা জনগণকে বোকা মনে করেছে।

হুমকি ও নতুন কর্মসূচির ইঙ্গিত দিয়ে ইনকিলাব মঞ্চের এ নেতা বলেন, এই জনগণ রক্ত দিয়েছে। দরকার হলে রক্ত নিতেও প্রস্তুত। সরকার যদি হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারে আর ভারতীয় আধিপত্যবাদকে বিদায় করতে না পারে, তাহলে পরিণতির সিদ্ধান্ত নেবে জনগণ।

জাবের বলেন, এমন কর্মসূচিও আসতে পারে, যেখানে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়বো। এমনকি তাদের পদত্যাগ করিয়ে তারপরই আমরা ঘরে ফিরবো।

/আরকে/
সম্পর্কিত
দেশের প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারছি না: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
দেশে আয়, দেখবো তোরে কে বাঁচায়: শেখ হাসিনাকে আম্মারের চ্যালেঞ্জ
হাদি হত্যা মামলা: সিআইডির প্রতিবেদন দাখিল ফের পেছালো
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত
দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার
দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে