‘তথ্য প্রমাণ ছাড়া নির্লজ্জভাবে মিথ্যাচার করছেন ইলিয়াস হোসেন’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৬, ১৯:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:১৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনও তথ্য প্রমাণ ছাড়া আমাকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে ইলিয়াস হোসেন ও মীর জাহান।

বুধবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

সারজিস আলম লেখেন, রাজনৈতিক কারণে হোক, টাকার বিনিময়ে হোক, কোনও গোষ্ঠীকে খুশি করার জন্য হোক কিংবা অন্য কোনও কিছুর উদ্দেশ্যে হোক, তারা এই কাজগুলো করছে।

তিনি লেখেন, এদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা উপযুক্ত তথ্য-প্রমাণ দিক। কিন্তু তা না করে এরা একটার পর একটা মনগড়া, মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কারও না কারও অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করছে।

এদের মতো মানুষদের মুখোশ একদিন না একদিন উন্মোচন হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা উল্লেখ করে এনসিপির এই নেতা আরও লেখেন, আল্লাহর কাছে একটাই চাওয়া, কোনও তথ্য প্রমাণ ছাড়া একজনকে নিয়ে এই ধরনের ঘৃণ্য অপপ্রচারের ফল এদের যেন দুনিয়াতেই ভোগ করতে হয়।

/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী