ফেলানী হত্যার ১৫ বছর

ভারতীয় দূতাবাস অভিমুখে এনসিপির পদযাত্রায় পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জানুয়ারি ২০২৬, ২০:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:২৭

সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর পূর্ণ হওয়ার দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’ কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে রাজধানীর উত্তর বাড্ডার বাঁশতলা এলাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ কর্মসূচিতে অংশ নেন এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার শতাধিক নেতাকর্মী। এ সময় পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে তাদের আটকে দেন।

এ সময় দলটির নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘কাঁটাতারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ইন্ডিয়া নো মোর’, ‘এক-দুই-তিন-চার, ইন্ডিয়া তুই হুঁশিয়ার’, ‘ভারতের গোলামি, চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।

এ সময় এনসিপি নেতাকর্মীরা বলেন, বিগত আওয়ামী লীগের আমলে আমাদের রাজনীতি ও অর্থনীতিতে ভারত হস্তক্ষেপ করে মানুষের ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছে। সে সময়ে গুম-খুনের সঙ্গে জড়িত সব কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে। তারা অভিযোগ করেন, শরিফ ওসমান হাদিকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ওপর নগ্নভাবে হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তারা আরও অভিযোগ করেন, এখনও বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ওয়াশিংটন কিংবা মস্কো, বেইজিং ও দিল্লির কোনও হস্তক্ষেপ তারা মেনে নেবেন না।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় ফেলানী খাতুন। হত্যার পর সাড়ে চার ঘণ্টা কাঁটাতারের ওপর ঝুলে ছিল তার মরদেহ। কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর নিথর দেহ বিশ্বজুড়ে সীমান্ত হত্যার প্রতীক হয়ে উঠেছে। আজ সেই হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হলো।

/এমকে/এম/ 
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি