জোটের নাম চূড়ান্ত, চরমোনাইয়ের অপেক্ষায় জামায়াতসহ অন্যরা

সালমান তারেক শাকিল
১৫ জানুয়ারি ২০২৬, ১৪:৫৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

জামায়াতসহ ১১টি রাজনৈতিক দলের জোটের সম্ভাব্য নাম  “১১ দলীয় নির্বাচনি ঐক‍্য” রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত জামায়াত কার্যালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ১১ দলের মধ‍্যে ১০ দল বৈঠকে অংশ নিয়েছে। চরমোনাই পীরের দল হিসেবে পরিচিত বাংলাদেশ ইসলামী আন্দোলন বৈঠকে অংশ নেয়নি।

বৈঠকের বিষয়ে এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে জানান, আজ রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে ২৫০ আসনের সমঝোতা হিসেবে কোন দলের কত আসন তা ঘোষণা করা হবে। বাকি ৫০ আসন ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের পর বন্টিত হবে।

বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ অনেকে অংশ নেন।

জানতে চাইলে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বাংলা ট্রিবিউনকে বলেন, “আজকের বৈঠকে আমাদের দল ছিল না। আমরা কোনও চাপিয়ে দেয়া সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচনে যাবো না। আগামী দু-একদিনের মধ্যে ইসলামী আন্দোলন সিদ্ধান্ত জানাবে।"

দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, ইসলামী আন্দোলন পৃথক একটি জোটের চেষ্টা অব্যাহত রেখেছে।

সম্প্রতি আসন বণ্টনসহ কিছু বিষয়ে আপত্তির ভিত্তিতে জামায়াতসহ ১০ দলীয় জোটের কার্যক্রম থেকে বিরত থাকে ইসলামী আন্দোলন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি