হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৬, ০১:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:০১

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১২টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।

তিনি জানান, রাত ১১টার একটু পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মান্না। তখন তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি হার্ট অ্যাটাক করেছেন কি-না এখনও নিশ্চিত নয়। তার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। 

তিনি দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। তখন তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন তিনি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
সর্বশেষ খবর
বিএসএফের পুশইনের চেষ্টা, বাধা দিয়ে প্রতিবাদ করলো বিজিবি
বিএসএফের পুশইনের চেষ্টা, বাধা দিয়ে প্রতিবাদ করলো বিজিবি
ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা
ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা
ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
‘এমবাপ্পে ফুটবলে অমরত্ব পেয়েছে’: ফরাসি তারকার প্রশংসায় মরিনহো
‘এমবাপ্পে ফুটবলে অমরত্ব পেয়েছে’: ফরাসি তারকার প্রশংসায় মরিনহো
সর্বাধিক পঠিত
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ