অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাতে এনসিপির প্রতিনিধিদলে আরও থাকবেন– দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে দলটি।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচনি মিডিয়া পরিচালনা কমিটির সেক্রেটারি ইয়াসির আরাফাতের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।









