ঢাকা-১৫ আসন

ইসিতে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৬, ১৫:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৫:০৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিন অনুষ্ঠিত হবে গণভোটও। এরই পরিপ্রেক্ষিতে আজ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলে। প্রতীক বরাদ্দ পেয়ে বিএনপি ও জামায়াত আচরণ বিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মো. ইউনুচ আলী হলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সামনে ঢাকা ১৫ আসনের দুই দলের প্রার্থীরা এসব অভিযোগ তোলেন।

বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ ও জামায়াতের আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পরে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আচরণবিধি মেনেই এখানে এসেছি। দুঃখজনক হলো, একটি বিশেষ দল আচরণবিধি মানেনি। আমরা পাঁচ জন এসেছি, তারা (জামায়াতের প্রতিনিধি) দশ জনের বেশি লোক এখানে নিয়ে এসেছেন।

তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠিয়ে দেয়। ভিডিওতে দেখা গেছে, নারীকর্মীরা এনআইডি আর বিকাশ নম্বর চাইছিল। এগুলো ব্যক্তিগত তথ্য। বাইরের কাউকে হস্তান্তরযোগ্য নয়। নারীকর্মীদের এসব জিজ্ঞেস করলে তারা ছুটোছুটি শুরু করেন। পরে তাদের নেতারা ২০, ২৫ জন নিয়ে এসে প্রশ্নকর্তাকে নাজেহাল করে।

অভিযোগ জানিয়ে তিনি দাবি করেন, পীরেরবাগ, শেওড়াপাড়ায় একই ঘটনা ঘটে। স্থানীয় মানুষরা জিজ্ঞেস করলে জামায়াতের সংঘবদ্ধ কর্মীরা বিএনপির দুই কর্মীকে মারধর করে। সেখানে পরে হৈ হল্লা সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে পুলিশ, সেনাবাহিনীতে ফোন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করি। ইসিকে অনুরোধ, সবাই যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে।

এদিকে জামায়াতের আমিরের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে প্রতীক বরাদ্দ নেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ একটি প্রতিনিধি দল।

প্রতীক বরাদ্দের পরে তিনি বলেন, আশা করছি, আগামী নির্বাচনে প্রার্থীরা সবাই অংশ নেবেন, গণভোট হ্যাঁ ভোটের মাধ্যমে বিজয়ী হবে। সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাবো। যদিও আমাদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। গতকালও করেছে। আশা করবো, এমন ঘটনা যেন আর না ঘটে। সন্ত্রাসমুক্ত নির্বাচন আশা করি। যেহেতু গত তিনটি নির্বাচন হয়নি তাই ইসিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, পুরোপুরি অসত্য তথ্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি, ইসির অপেক্ষা করিনি। অপপ্রচার চালিয়ে ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক আচরণ হচ্ছে। ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।

তিনি আরও বলেন, একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।

 

 

 

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী