ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেলেন সাইফুল আলম নিরব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জানুয়ারি ২০২৬, ২১:০২আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২১:২১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেন তিনি।

এ সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে নিরব বলেন, ৪০ বছরের বেশি সময় তিনি ঢাকা-১২ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কাজ করেছেন। তাদের নিয়েই পথচলা। তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর থানা এলাকায় ভোটাররা ফুটবল প্রতীক ব্যালটে দেখবেন।

তিনি বলেন, আগামীকাল থেকেই আমরা আমাদের নির্বাচনি প্রচারণার ক্যাম্পেইন শুরু করবো। আমরা আগামী রাজনীতিটা সামনে দেখতে চাই। স্বচ্ছতা এবং জবাবদিহির রাজনীতি ও এলাকার মানুষের কল্যাণের ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে।

তিনি ভোটারদের কাছে ফুটবল প্রতীকের প্রতি সমর্থন প্রত্যাশা করেন।

এ আসন থেকে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সেখানে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন নিরব।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি