কোদাল মানুষের আশা ও ন্যায়ের প্রতীক: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জানুয়ারি ২০২৬, ২১:২৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২১:২৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে কোদাল প্রতীক বরাদ্দ দিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের বলেন, “এই প্রতীক কেবল একটি নির্বাচন চিহ্ন নয়—এটি মানুষের আশা, অধিকার ও ন্যায়ের প্রতীক। ঢাকা–১২-এর প্রতিটি মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

জনগণকে সঙ্গে নিয়ে তিনি একটি আধুনিক, বাসযোগ্য ও বৈষম্যহীন ঢাকা–১২ গড়ে তুলতে চান বলে জানান।

সাইফুল হক প্রতিশ্রুতি দেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেবেন। তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, আমজাদ হোসেন, তোফায়েল আহমেদ, হাফিজুর রহমান কবির এবং জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

জানা গেছে, নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে কোদাল প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত হবে। গণসংযোগে ঢাকা–১২ আসনের প্রার্থী সাইফুল হকের সঙ্গে বিএনপি ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, এই কর্মসূচিতে ঢাকা–১২-এর অন্তর্ভুক্ত তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা ও শেরে বাংলা নগর থানার সব ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী, সমর্থক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দলসহ সব পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

/এম/  
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের