ঢাকা-১২ আসনের প্রার্থী তাসলিমা আখতারের ১২ দফা ইশতেহার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু করেছেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পর্ষদের সদস্য এবং ঢাকা-১২ আসনের প্রার্থী তাসলিমা আখতার। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় ১২ দফা ইশতেহার ঘোষণা করেন তাসলিমা আখতার।

১২ দফা ইশতেহার হলো–

১. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও নাগরিক সেবা: গ্যাস-পানি-বিদ্যুৎ-ড্রেনেজ সংকটের স্থায়ী সমাধান। বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। দিন-রাতে টিসিবি রেশন-রাত্রীকালীন ব্যাংক-ফ্যামিলি কার্ডে দুর্নীতিমুক্ত প্রবেশাধিকার। নারী ও প্রতিবন্ধীবান্ধব পাবলিক টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। ভর্তুকিমূল্যে লন্ড্রি এবং স্বাস্থ্যসম্মত খাবারের দোকান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ।

২. দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক দখলদারমুক্ত এলাকা তৈরি করা: ওয়ার্ডভিত্তিক নজরদারি কমিটি, বাজার, পরিবহন, নির্মাণ খাত, প্রশাসনসহ সর্বত্র চাঁদাবাজি বন্ধ করা। হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিবন্ধন করা। মাদক থেকে তরুণ সমাজকে রক্ষায় ব্যবস্থা নেওয়া।

৩. নারী অধিকার ও নিরাপত্তা: ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা। যৌন নিপীড়ন প্রতিরোধে কমিটি কার্যকর করা। সমকাজে সমমজুরি, ডে কেয়ার, নিরাপদ আবাসন ও আইনি সহায়তা এবং ২৪ ঘণ্টা হেল্প ডেস্কের ব্যবস্থা করা।

৪. শ্রমিক অধিকার, কর্মসংস্থান, জান-জীবিকা ও জবানের অধিকার: জাতীয় মজুরি কমিশন ও মর্যাদাপূর্ণ মজুরির নিশ্চয়তা। শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন। বেকার ও তরুণদের জন্য ভাতা কাজের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের নিশ্চয়তা।

৫. শিক্ষার অধিকার: দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক ও মানসম্মত শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ বাণিজ্যিকীকরণ বন্ধ। শিক্ষকদের জন্য বেতন ও সুবিধা বৃদ্ধির উদ্যোগ।

৬. স্বাস্থ্যসেবা: ওয়ার্ডভিত্তিক সরকারি স্বাস্থ্য কেন্দ্র, মা ও শিশু প্রবীণ সেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, অ্যাম্বুলেন্স ও ২৪ ঘণ্টার জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

৭. শিশু, তরুণ ও যুব উন্নয়ন: খেলার মাঠ পার্ক ও পাঠাগার পুনরুদ্ধার। ইতিহাস ও সংস্কৃতি চর্চা। আইটি ও কারিগরি প্রশিক্ষণ। মাদকমুক্ত এলাকা গঠনে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

৮. পরিবেশ ও বাসযোগ্য নগর গড়ে তোলা: ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সবুযায়ন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ। খাল ও জলাধার সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ।

৯. ধর্মীয় সম্প্রীতি রক্ষা: সব ধর্মের উপাসনালয় নিরাপত্তা ও সংস্কার। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

১০. প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা: প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো শিক্ষা সংস্কারে কোটা ও সহায়তা। হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা ও জীবিকা নিশ্চিত করা।

১১. নাগরিক কাউন্সিল ও জবাবদিহি: ঢাকা-১২ নাগরিক কাউন্সিল গঠন। সংসদ সদস্যদের গণশুনানি। জনপ্রতিনিধিদের প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করা।

১২. স্থানীয় সরকার থেকে সংসদ প্রতিনিধির সঙ্গে সমন্বয় সাধন করা: সংসদ সদস্য সিটি করপোরেশন প্রশাসন ওয়ার্ড কাউন্সিল ও সরকারি সেবা প্রতিষ্ঠানে সুসমন্বয় নিশ্চিত করা।

দলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট এলাকায় মাথাল মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালাবেন তাসলিমা আখতার।

/এমকে/আরকে/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী