‘কিছু মানুষ ভীত হয়ে ময়লা পানি-ডিম ছুড়ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ১৫:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৫:৩৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শুক্রবার (২৩ জানুয়ারি) একটি দলের কিছু মানুষ ভীত হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দিতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর, শান্তিবাগ, আমিনবাগ ও চামেলিবাগ এলাকায় প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপি ও জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা শাপলা কলির স্লোগান দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া।

নির্বাচিত হলে দোকান-পাট, বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে সুস্থ হয়ে আবারও গণসংযোগ করেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী