ইসি একটি দলের প্রতি অন্ধ-বধির: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১৮:২৯ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:২৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১০ দল সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে পারছে না। তারা একটি দলের প্রতি বধির আর অন্ধ। কারণ ওই দলের লোকজন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোর করে মিটিং মিছিলে নিয়ে যাচ্ছে। নির্বাচনের বিধিবহির্ভূত কাজ হলেও ইসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

পরে শাপলা কলি প্রতীকের সমর্থনে একটি গণমিছিল গুলিস্তান, পল্টন মোড় ও কাকরাইল হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পাটওয়ারী তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে বলেন, তিনি রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিলেন। নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা‌ হবে। 

তিনি বলেন, ঢাকা মেডিক্যাল আসলে কোনও মেডিক্যাল না। এখানে একটা ভুতুড়ে অবস্থা করে রাখা হয়েছে। আমরা নির্বাচিত হলে ঢামেকের আধুনিকায়ন করবো।

ঢাকা-১৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার নিন্দা এবং নতুন বন্দোবস্ত বাস্তবায়নে গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করা আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াত নেতা শাহীন আহমেদ খান ও আহসান হাবীবসহ ১০ দলের নেতারা উপস্থিত ছিলেন।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
‘ধর্ষণের’ অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত