নতুন নেতৃত্বের মাধ্যমে দেশ গড়তে হবে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “এখন যারা বিভিন্ন জোটবদ্ধ হয়ে ভোট চাইছে তারা অতীতেও দেশ পরিচালনা করেছে। একই দল বা জোট পুরোনো আইনেই দেশ চালিয়ে আবারও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। ৫৪ বছরের প্রমাণিত ব্যর্থ দল ও নীতির কাছে নতুন করে প্রত্যাশা করা বোকামি।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব মুহাম্মাদ সাইফুদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন নীতি, নয়া বন্দোবস্ত ও নতুন নেতৃত্বের মাধ্যমে দেশ গড়তে হবে।”

তিনি বলেন, “নীতি হিসেবে হাজার বছরের প্রমাণিত ও সফল ইসলামের আলোকে সবাই মিলে দেশ গড়ে তুলবো। দুর্নীতি ও সন্ত্রাস দূর করবো, ইনশাআল্লাহ সুশাসন প্রতিষ্ঠা করবো।”

হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।”

/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত