ঢাকা-৮ আসন 

শাপলা কলি প্রতীকে নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৬, ১২:০৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার নির্বাচনি প্রচারণা জোরদার করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মতিঝিল ও ফকিরাপুল এলাকায় দিনভর গণসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান তিনি। 

প্রচারণার অংশ হিসেবে সকালে নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মাদ্রাসার সভা শেষে তিনি এলাকার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

পাটওয়ারী ভোটারদের উদ্দেশে বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে এবারের একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অতীতের কথা স্মরণ করেই প্রার্থী নির্বাচন করতে হবে।” 

পরে তিনি টিঅ্যান্ডটি স্কুল, আইডিয়াল প্রাথমিক শাখা এবং মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষকদের সঙ্গেও পৃথক মতবিনিময় করেন। 

প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীকে শাপলা কলি প্রতীকের লিফলেট হাতে প্রচারণায় অংশ নিতে দেখা যায়। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের 
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত