একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:৩৫

এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে ১১ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে। গত দুই দিন আমাদের প্রার্থীর ওপর তারা হামলা করেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে তারা এটা আরও বাড়াবে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১১ আসনের বাড্ডার-গোদারাঘাটে প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে তারা প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা হামলা ও হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের দুই প্রার্থীর ওপর হামলা করলো, আমাদের নারী কর্মীদের ওপরও তারা হামলা করতে ছাড়ছে না।

তিনি বলেন, এ বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। দৃশ্যমান ব্যবস্থা কিছু আমরা লক্ষ করিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে আগের মতো আর দমিয়ে রাখা যাবে না। মানুষ চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দেবে।

নাহিদ ইসলাম বলেন, ব্যালট বাক্স ছিনতাই করবেন কিংবা কেন্দ্র দখল করবেন, এটা মাথা থেকে বের করে দেন। মানুষ এখন অনেক সজাগ ও সচেতন।

সামনে তারা যদি আবারও গণতন্ত্রবিরোধী কোনও কার্যক্রম করতে চেষ্টা করে তবে সমুচিত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। 

নির্বাচনি প্রচারণায় তার সঙ্গে জামায়াত ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/আইএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে