মনোনয়ন প্রত্যাহার না করায় খেলাফত মজলিসের প্রার্থী খাইরুল ইসলাম বহিষ্কৃত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জানুয়ারি ২০২৬, ২২:০৫ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২২:০৫

দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের নির্দেশে এবং প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নির্দেশনা মেনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞতিতে আরও জানানো হয়, খাইরুল ইসলাম ঠাকুরের সঙ্গে কোনও পর্যায়ের নেতাকর্মীকে নির্বাচন বা সাংগঠনিক বিষয়ে কোনও ধরনের সম্পর্ক রাখার অনুমতি নেই। দলের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। 

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের ১১ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয় জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখকে। জোট ও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
এই সরকার শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে: মামুনুল হক 
‘বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার’
রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ বাংলাদেশ খেলাফত মজলিস
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত