ঢাকা-১২ 

সাইফুল হকের প্রচার মিছিলে নীরব সমর্থকদের হামলার অভিযোগ, আহত ৫ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৬

রাজধানীর হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণাকালে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সমর্থিত ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হকের (কোদাল প্রতীক) মিছিলে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের (ফুটবল প্রতীক) সমর্থকদের হামলায় অন্তত ৫ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারের মীরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)। 

আহত কর্মীদের দেখতে হাসপাতালে এসে সাইফুল হক অভিযোগ করেন, “মীরবাগ এলাকায় নির্বাচনি মিছিল শেষে ফেরার পথে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থক মাসুমের নেতৃত্বে ৩০-৪০ জন আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী রক্তাক্ত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।”

তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যাবো। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” 

নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক আরও বলেন, ঢাকা-১২ আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সেসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। 

এদিকে হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, “কোদাল প্রতীকের গণসংযোগের সময় ফুটবল প্রতীকের মিছিল মুখোমুখি হয়ে যায়। তখন উত্তেজনা হলেও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।” 

/আইএ/এআইবি/এমকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী